ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ভূমিকম্পে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে গেলেন উপাচার্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সিঁড়িতে আহত হওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখতে হাসপাতালে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার (২৪ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে হামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

হামিম বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন। ভূমিকম্পের সময় আবাসিক হলের সিঁড়িতে পড়ে আহত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে উপাচার্য আহত শিক্ষার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের তানজির হোসেনকে দেখতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। সেখানে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। উপাচার্য দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া তিনি বিজয় একাত্তর হলে ঘটে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থলও পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাবিতে ভূমিকম্পে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে গেলেন উপাচার্য

আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫