ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি সাবেক এমপির বাসায় অভিযান, ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আটক ‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’ লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে: শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৯০৪ বার পড়া হয়েছে

এবার ভারতের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, উত্তর-পূর্ব রাজ্যটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে। তার আশঙ্কা এ সংখ্যা আর মাত্র ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত’ হয়ে যাবে। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর এনডিটিভির।

এদিকে হিমন্ত বিশ্ব শর্মা আরো দাবি করেন, ‘আসামে জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।’ তিনি বলেন, এ কারণেই গত পাঁচ বছর ধরেই এই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন।

এনডিটিভির দাবি, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেয়া।

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক সেই বক্তব্য ঘিরে এরআগেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। তিনি বলেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে: শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

আপডেট সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫