ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

নির্বাচন কমিশনকে তফসিল সংশোধনের দাবি এনসিপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি ইসিকে সবার প্রতি সমান আচরণ করার জন্য বলেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

এদিকে বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি প্রতিপালন নিয়ে সিইসির সঙ্গে কথা বলেছি। এছাড়া প্রবাসী ভোটার, নির্বাচনী পরিবেশ ও গণভোট নিয়ে আমাদের প্রস্তাবনা দিয়েছি। বিশেষ করে আচরণবিধি ভঙের দায়ে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো যেন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয় সেই দাবি জানিয়েছি।

এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দাবি জানিয়েছি যেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল ‘না’ ভোট দিতে ক্যাম্পেইন করছে, তবে আমরা জনগণের প্রতি আহ্বান জানাই—দেশের সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। ১২ তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে হলে ইসিকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। আমরা তফশিলের কিছু তারিখ নিয়ে ‘রিথিংক’ (পুনর্বিবেচনা) করার অনুরোধ করেছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী স্পষ্ট করেন যে, এনসিপি কোনো নির্বাচনী জোট গঠন করলেও তারা আগামী নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে, সেই সুযোগ তারা কোনোভাবেই দেবেন না বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

নির্বাচন কমিশনকে তফসিল সংশোধনের দাবি এনসিপির

আপডেট সময় ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫