ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পরিবর্তনে বিএনপি-জামায়াতের ‘না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৪৬ বার পড়া হয়েছে

এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদে রদবদলের গুঞ্জন ও আলোচনা থাকলেও আপাতত সে পথে যাচ্ছে না সরকার। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমই থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও থাকছেন চলতি দায়িত্বে। আইজিপি পদেও কোনো বদল আসছে না। সরকারের তিন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার থেকে আলোচনা ছিল, জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়। তবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ মঙ্গলবার এসব গুঞ্জন ও সংবাদ নাকচ করেন। তিনি সাংবাদিকদের বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে-এমন কোনো তথ্য আমার জানা নেই।

একাধিক বিশেষ সহকারী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ধরা না পড়ায় বিভিন্ন ছাত্র সংগঠন ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব ক্ষোভ প্রকাশ করছে। হাদির খুনিরা গোয়েন্দা ব্যর্থতায় ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে-এমন ধারণা থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। হাদির মৃত্যুর পর সংবাদপত্রের কার্যালয়ে হামলার কারণে পরিস্থিতি জটিল হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছিল। তবে তা আলোচনার পর্যায়েই রয়ে গেছে; কোনো সিদ্ধান্ত হয়নি।

সরকারের এক উপদেষ্টা বলেন, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছে। তাই খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, গত সোমবার রাতেই সরকারকে জানানো হয়েছে যে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী ও সংস্থার তার বিষয়ে আপত্তি রয়েছে। তাকে স্বরাষ্ট্রের দায়িত্ব দিলে পুলিশ ও অন্যান্য বাহিনীর সহায়তা পাওয়া যাবে না, যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে।

গত মে মাসে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি জানিয়েছিল বিএনপি। তবে পরের মাসে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলটির সঙ্গে খলিলুর রহমানের সম্পর্কের উন্নতি হয় বলে সরকারি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে অন্যান্য বাহিনীর আপত্তির কারণে বিএনপিও এখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চায় না। এ বিষয়ে আপত্তি এসেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় থেকেও। তারা বলছে, নির্বাচনের আগমুহূর্তে রদবদলে পরিস্থিতির অবনতি হতে পারে। আবার ছাত্রনেতৃত্বের দাবির মুখে পুলিশে পরিবর্তন আনলে তাতে নির্বাচনের আগে প্রশাসনের বদলের দাবি জোরালো হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে পরিবর্তনে বিএনপি-জামায়াতের ‘না’

আপডেট সময় ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫