ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

সাকিবকে জাতীয় দলে ফেরানোর ঘোষণা বিসিবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পটপরিবর্তনের পর টাইগারদের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। মাঝে একবার দেশে ফিরে খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত আসা হয়নি। তবে এবার এই অলরাউন্ডারকে দলে ভেড়ানোর আভাস দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এমন আভাসই দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

এদিকে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল, ক্রিকেট অপারেশনসে, আমাদের যে কয়জন খেলোয়াড় চুক্তিবদ্ধ হবেন সেখানকার খেলোয়াড় তালিকা নিয়ে। খেলোয়াড়দের গ্রেড নিয়ে, ‘সি’, ‘বি’, ‘ডি’ ইত্যাদি নিয়ে। তখন আমাদের ডিরেক্টর প্রস্তাব দিয়েছেন যে সাকিব আল হাসান (বাংলাদেশের হয়ে খেলতে) আগ্রহী এবং সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে খেলতে চায়। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব যদি খেলতে চায়, সেক্ষেত্রে আমাদের বোর্ড ফিটনেস বা দলে ফিরতে (নির্বাচন) যে সমস্ত আনুষ্ঠানিক ব্যাপার আছে সেগুলো, যেমন সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিংয়ের কী অবস্থা সেটা দেখবে। আমাদের প্রেসিডেন্টকে (আমিনুল ইসলাম বুলবুল) বলা হয়েছে, এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করতে। তার (সাকিবের) ব্যক্তিগত যে ইস্যুগলো রয়েছে সেগুলো যদি সরকার অনুমতি দেয় বা সরকার কীভাবে সেটা মোকাবেলা করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

আসিফ আকবর আরও বলেন, ‘বিপিএলের কারণে বসা হয়নি। বাট আজকে বসার পর সিদ্ধান্ত নিয়ে আসছি, আগামী ১ বছর কারা আমাদের সাথে চুক্তিতে থাকবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই… প্রস্তাব আসছে, সাকিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা এসেছে, এবং সেই প্রস্তাবের আমিই সমর্থক ছিলাম। সাকিবের সঙ্গে সরকারের কী সমস্যা, আইন-আদালতের কী হিসাব আছে সেটা সরকার দেখবে। কিন্তু আমরা বোর্ড থেকে সাকিবকে চেয়েছি যে, আমাদের চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডের খেলোয়ারদের, সেখানে সাকিবের নাম আমরা প্রস্তাব করেছি। সরকারের সঙ্গে আলাপ করবেন আমাদের বিসিবি প্রেসিডেন্ট।’

পরে বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন খোলাসা করেন, ‘আপনাদের অবগত করতে চাই, সাকিবকে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যদি সাকিবের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস, অ্যাকসেসেবিলিটি এবং যেই ভেন্যুতে খেলা হবে সেখানে যদি তার থাকার মতো ক্যাপাসিটি থাকে, তাহলে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে বিবেচনা করবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু

সাকিবকে জাতীয় দলে ফেরানোর ঘোষণা বিসিবির

আপডেট সময় ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬