ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না: মনোনয়ন বঞ্চিত পাপিয়া ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ ট্রাম্প এই সরকারের মেয়াদেই বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা

ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানার পর ফোনকলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময় সালাম বিনিময় হলো।

এরপর জামায়াতের আমির শফিকুর রহমান ইফতারের দাওয়াতও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল জামায়াতের আমির শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি বেশ ভালো। দুপুর নাগাদ বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬