ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ ‘রাজপথ ছাড়ব না’, নোয়াখালী সমাবেশে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে

‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার ক্যাম্পাসগুলোতেগুপ্ত রাজনীতিমব কালচারছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দূরত্ব তৈরির পরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের হাত রয়েছে এবং তাদের অবিলম্বে পরিচয় লুকিয়ে রাজনীতি না করে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম রাকিব বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মাত্র দুই বা পাঁচ সদস্যের কমিটি থাকলেও তারা সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশ ধারণ করেমববা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি করছে। তিনি উল্লেখ করেন, গত দেড় বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত মবগুলোতে ১৫ থেকে ২০ জনের একটি ঐক্যবদ্ধ গ্রুপ সক্রিয় ভূমিকা পালন করছে। তারা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রদলকে হেনস্তা করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা ক্যাম্পাস অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত চাল বলে তিনি মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচারের বিষয়ে ছাত্রদল সভাপতি বলেন, মাসের পর মাস ধরে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে দলের কিছু নেতাকর্মী পাল্টা প্রতিক্রিয়া দেখালেও তিনি সবাইকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ভূয়া ফটোকার্ড ছড়িয়ে ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশেই থাকবে এবং কোনোভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল হতে দেবে না।

ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে তাদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত। তিনি বলেন, শিবিরের নেতাকর্মীরা যদি কিছু করতে চায়, তবে তা যেন নিজেদের পরিচয় দিয়ে প্রকাশ্যে করে। তারা দেয়াল লিখন বা ছাত্রদলের সমালোচনা যাই করুক, তা যেন পরিচয় লুকিয়ে মব সৃষ্টি বা প্রপাগান্ডা না চালিয়ে সরাসরি করে। তিনি সতর্ক করে বলেন, এই বিভেদের সুযোগ নিয়েফ্যাসিস্টছাত্রলীগ ও আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপনে রাজনীতি করেনি এবং করবে না বলেও তিনি স্পষ্ট করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ

‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির

আপডেট সময় ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬