ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

মুফতী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা ও গেজেট প্রকাশের দাবি জানিয়েছে ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’।

শনিবার (২৪ মে) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। মানববন্ধনে বক্তারা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আলোচিত অ্যাক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, “বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করুন। এটা তার অধিকার।”

তিনি আরও বলেন, “ঢাকা ও চট্টগ্রামে যেভাবে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে, বরিশালেও অনতিবিলম্বে একই রকম পদক্ষেপ নিতে হবে। না হলে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।”

‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’-এর সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন:

  • ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম
  • আমরা বরিশালবাসীর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ইলিয়াস হাসান
  • বরিশাল বিভাগীয় উন্নয়ন পরিষদের মহাসচিব হাফেজ সিদ্দিকুর রহমান
  • আমরা বরিশালবাসীর যুগ্ম সমন্বয়ক হাছিব আর রহমান
  • ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুফতি তানিম হাসান মাহমুদী
  • বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মামুনুর রশীদ
  • ফিউচার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আহমাদুল্লাহ আব্বাস

বক্তারা একযোগে মুফতী ফয়জুল করীমকে বরিশালের জনগণের প্রাপ্য মেয়র উল্লেখ করে সরকারের কাছে তা বাস্তবায়নের জোর দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

মুফতী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫