ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

নির্বাচন না হলে সারাদেশ হবে শাহবাগ: বিএনপি নেতা খোকনের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হলে সারাদেশের প্রতিটি গ্রাম ও শহর শাহবাগে পরিণত হবে। শনিবার (২৫ মে) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

খোকন বলেন, “দেশ চলবে আইন অনুসারে। আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার নির্দেশ দিলেও সরকার সেই আদেশ মানছে না। স্থানীয় সরকার উপদেষ্টা ও এনসিপির প্রধান আদালতের রায় কার্যকরে বাধা দিচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “সরকার জনগণের সাংবিধানিক অধিকার হরণ করছে এবং বিচার বিভাগের রায়কে অবজ্ঞা করছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহর থেকে গ্রাম পর্যন্ত আন্দোলনের জন্য প্রস্তুত।”

আন্দোলনের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “শুধু শহর নয়, প্রত্যেকটা গ্রাম হবে শাহবাগ। শহরে শহরে মিছিল হবে। রাস্তাঘাট, মহাসড়ক বন্ধ হয়ে যাবে। আন্দোলন হবে প্রতিরোধের। সরকার যদি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা না করে, তাহলে আন্দোলনের দাবানল সারাদেশে ছড়িয়ে পড়বে।”

বক্তব্যে তিনি সরকারকে নির্বাচন নিয়ে সতর্কতা দিয়ে বলেন, সময় থাকতে সংবিধান ও জনগণের মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে হবে, নয়তো রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

নির্বাচন না হলে সারাদেশ হবে শাহবাগ: বিএনপি নেতা খোকনের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫