ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে বিষপান করলেন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক, দাবি চিকিৎসা ও পুনর্বাসনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক নিজেদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিষপান করেছেন। রবিবার (২৫ মে) দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক চলাকালে এই ঘটনাটি ঘটে।

বিষপানকারী যুবকদের নাম—শিমুল, মারুফ, সাগর এবং আখতার হোসেন (আবু তাহের)। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তারা শঙ্কামুক্ত

হাসপাতাল সূত্র জানায়, চলমান আলোচনায় মূলত চিকিৎসা ও পুনর্বাসনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ওই চার যুবক হঠাৎ করেই কক্ষে প্রবেশ করে দাবি জানালে সিইও তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সঙ্গে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন

জুলাই আন্দোলনে চোখ হারানো এই আহতরা অভিযোগ করেন, দীর্ঘ ৯ মাস পার হলেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের ব্যবস্থা সরকার থেকে করা হয়নি। প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং নানাভাবে কালক্ষেপণ করা হয়েছে।

আহতদের একজন বলেন,

“এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলন করতে হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের জন্য কেউ এগিয়ে আসেনি।”

তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন,

“শুধু সরকার নয়, বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা গণ অধিকার—সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমাদের দুর্দশা কারও মাথাব্যথার কারণ না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানান,

“জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা চারজন বিষপান করেছেন। তবে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে বিষপান করলেন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক, দাবি চিকিৎসা ও পুনর্বাসনের

আপডেট সময় ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫