ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

বিএনপি ১০ বছরের প্রধানমন্ত্রিত্বে একমত, তবে ‘এনসিসি’র বিরোধিতা অব্যাহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১২৪১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাবে দলটি একমত হয়েছে। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবকে দলটি সংবিধানবিরোধী উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২৫ জুন) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন না—এই প্রস্তাবে বিএনপি একমত। কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হবে বলে মনে করি আমরা। এজন্য এই প্রস্তাব বিএনপি গ্রহণ করতে পারবে না।”

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিগত কয়েকদিনের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল—এক ব্যক্তি যেন সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারেন এবং মেয়াদসীমা সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা হয়। এতে বিএনপি সম্মত হলেও, এনসিসির মতো নতুন সংবিধানিক প্রতিষ্ঠান গঠনের বিরোধিতা করেছে দলটি।

বিএনপির ভাষ্য অনুযায়ী,

“এই ধরনের প্রস্তাব নির্বাহী ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

বিএনপি ১০ বছরের প্রধানমন্ত্রিত্বে একমত, তবে ‘এনসিসি’র বিরোধিতা অব্যাহত

আপডেট সময় ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫