ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা ১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায় ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর ‘বাড়িত কি সবাই পুড়া মরছে, কেউ ফোন ধরিচ্ছু না’ সৌদিতে নিহতের শেষ কথা ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান ব্যবহার ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫ থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: জামায়াত আমীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।” বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

কাফরুল থানা জামায়াত আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর জানান, আন্দোলনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গু হয়েছেন। অনেকে হাত, পা কিংবা চোখ হারিয়েছেন। তিনি বলেন, “আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি, অনেক এতিমের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এ বিপ্লব ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের ফল। এই ঐতিহাসিক আন্দোলনের সুফল ঘরে তুলতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্র সব নাগরিকের সমস্যা সমাধান করবে। ইনসাফ ও সামাজিক ন্যায়বিচারই হবে রাষ্ট্রের ভিত্তি।”

তিনি দাবি করেন, “মানুষের তৈরি বিধানে প্রকৃত কল্যাণ সম্ভব নয়, বরং আল্লাহর বিধানই একমাত্র নির্ভুল ও চূড়ান্ত। দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তির জন্য কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই।”

আমীরে জামায়াত দ্বীন প্রতিষ্ঠাকে প্রতিটি মুমিনের ওপর ফরজ দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “কুরআন হচ্ছে মোত্তাকীদের জন্য পথনির্দেশনা। কেবল তারাই এর থেকে উপকৃত হতে পারে, যারা সত্যিকারের মুত্তাকি। তাই আমাদের সবাইকে আল্লাহর বিধানের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমে সচেষ্ট হতে হবে।”

ডা. শফিকুর রহমান দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দল-মত-পথ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা

জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: জামায়াত আমীর

আপডেট সময় ১১:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫