ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর নূরকে নিয়ে ফয়জুলের বিস্ফোরক দাবি, ‘এক মাস আগেই মন্ত্রিত্ব যাওয়ার কথা ছিল’ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি রাকসুর ভিপি ও আম্মারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০ মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান

“আদর্শ শিক্ষক ও মা” মাহেরীনকে স্মরণ করলেন জামায়াত আমির ডা. শফিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীকে ‘স্বার্থক মা ও আদর্শ শিক্ষক’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ শুধু একজন শিক্ষকের দায়িত্ববোধ নয়, একজন মায়ের শ্রেষ্ঠতম ভালবাসা ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন—এই ত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

জামায়াত আমির আরও বলেন, “তিনি ছিলেন স্বপ্নবান এক মানুষ, যিনি শিক্ষকতা পেশাকে দায়িত্ব ও ভালোবাসা দিয়ে পালন করেছেন। এমন একজন আদর্শ শিক্ষকের শোক শুধু তাঁর পরিবারের নয়, আমাদের জাতিরও।”

শোকবার্তায় তিনি মাহেরীন চৌধুরীসহ দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

“আদর্শ শিক্ষক ও মা” মাহেরীনকে স্মরণ করলেন জামায়াত আমির ডা. শফিক

আপডেট সময় ১০:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫