ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব ‘ছাত্রশক্তির জয়’—শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তেলাপোকা পার্টির পোস্ট প্রশ্নফাঁসের প্রথম দিন থেকেই আমি দায় নিয়েছি: ধর্মেন্দ্র প্রধান এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি মানবাধিকারে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলছে ইরান মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতির শেষ সিনেমা প্রেমিকাকে কটূক্তি, রণক্ষেত্রে পরিণত বাকৃবি আহত ১৩ ১৯ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক ডিএমপির অভিযানে একদিনে ৪৪২ গ্রেপ্তার, শীর্ষে মিরপুর ইসলামী ব্যাংক দখলে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস।

শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত নেতৃত্বাধীন জোট ত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

খেলাফত মজলিসের এই সিদ্ধান্তে দেশের ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। দলটির পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব

জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস

আপডেট সময় ০১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬