ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম ট্রাম্পকে সমর্থনের অভিযোগে ইনফান্তিনোকে অব্যাহতি দিল আইওসি ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে জনগণ মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে পিটাল ছাত্রলীগ নেতা নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি

মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে পিটাল ছাত্রলীগ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকার জন্য ৬৮ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর, বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। জাবেদ চরজুবিলী ইউনিয়নের বাসিন্দা এবং সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান।

জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি নিয়মিত মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। সর্বশেষ গত ২২ জুলাই রাতেও একই ঘটনা ঘটে। বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়।

অভিযোগে আরও বলা হয়, জাবেদ কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে বাড়িকে কেন্দ্র করে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এমনকি গত ২৭ মে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

চরজব্বর থানার ওসি শফিকুল হাসান জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতেই জাবেদকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে পিটাল ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০৫:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬