ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী জনপ্রিয় অনলাইন স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

সব বাধা জয় করেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স ও অ্যাডভান্স প্যাকেজিং খাতে কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে দেশের কয়েকটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, নতুন বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজাইন সার্ভিস রপ্তানিতে প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা ও বিশেষায়িত অবকাঠামো গড়ে তুলে বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।

দুই দিনব্যাপী এই সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এ প্রদর্শিত হচ্ছে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল

সব বাধা জয় করেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬