ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’

ট্রাম্পের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।’

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে। বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৪ ডলারে উঠেছে।

তেলের দাম বৃদ্ধির বিষয়ে ট্রাম্প মার্কিন জনগণকে কিছুটা বেশি জ্বালানি খরচ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে তৈরি করেছে আন্তর্জাতিক উত্তেজনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প

আপডেট সময় ১০:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬