ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তারা।

বৈঠকে ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এসময় তিনি বেগম জিয়াকে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া এ সময় পাকিস্তানের বন্যার খোঁজখবর নিয়েছেন।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি। বৈঠকে সার্কের বিষয়েও আলোচনা হয়েছে।

এসময় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ। বাংলাদেশ সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসাও করেছেন ইসহাক দার বলে জানান তিনি।

শনিবার দুপুরের দিকে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

খালেদা জিয়ার সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ১০:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫