ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলেই তারা দেশপ্রেমী সাজে, উলামায়ে কেরামের কাছে যায়, ধার্মিক সাজে। আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে পাঁচ-পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।

রোববার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে। কতশত মানুষ অন্ধত্বের অভিশাপ বহন করছে। পঙ্গুত্ব বরণ করেছে হাজারো মানুষ। আয়নাঘরের মতো আইয়ামে জাহেলিয়াতও দেখেছি আমরা। বিগত জুলাইয়ে এত রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে।’

চরমোনাই পীর বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা গর্ব ভরে বলেছিলেন, হাসিনা পালায় না। তাঁরা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। নানা দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিন্তু জনতার রোষে তাঁদেরও পালাতে হয়েছে। এর ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা করলে তাদের এই ইতিহাস মনে রাখতে হবে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এ দেশের মূল শক্তি হলো ইসলাম। উলামায়ে কেরাম দেশের স্তম্ভ। ইসলাম এ দেশের রক্ষাকবচ। তাই আগামীর বাংলাদেশ নির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে। অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়: চরমোনাই পীর

আপডেট সময় ১১:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫