ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

এবার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আরও ২ কোটি ৩৬ লাখ ডলার (২৩.৬) অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে হাজার হাজার মালয়েশিয়ান কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কয়ারে সমবেত হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের কার্যকলাপের নিন্দা জানান।

বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালানোয় তাকে নিষ্ঠুর ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। সাদা পোশাক পরা এবং ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরে, নারী-পুরুষ ও শিশুরা গাজার সমর্থনে একত্রিত হন, যেখানে আনোয়ার গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য আরও সহায়তার ঘোষণা দেন।

অনেকেই ‘গাজার পক্ষে’ এবং ‘ইসরায়েলবিরোধী’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। ‘মাই মালয়েশিয়া উইথ গাজা’ শিরোনামে আয়োজিত এই সন্ধ্যার সমাবেশ ছিল ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা তিনদিনব্যাপী ‘সুমুদ নুসান্তারা কার্নিভাল’-এর চূড়ান্ত পর্ব।

কার্নিভালে ছিল বিভিন্ন আকর্ষণ, যেমন ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক ‘গাজা টাইম টানেল’ অভিজ্ঞতা এবং ফিলিস্তিনিদের সংগ্রামের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, তিনি মুসলিম উম্মাহ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলের ওপর বিদ্যমান চাপ অব্যাহত রাখতে যাতে তাদের বর্বরতা বন্ধ হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সামরিক অভিযান গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫