ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

নির্বাচন কমিশন দলকানা একটা পার্টি অফিস: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বরাবরই এ এম এম নাসির উদ্দিন কমিশনের কাযক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি দলকানা একটি পার্টি অফিস এবং একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নির্বাচন কমিশনকে (ইসি) দল নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ ভূমিকা না পেলে ইসি পুনর্গঠনের দাবিও তুলবে এনসিপি।

গতকাল রোববার (২৪ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সীমানা নির্ধারণ নিয়ে শুনানিকালে এনসিপি নেতা আতাউল্লাহসহ তিনজনের ওপর হামলার প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহ ইসির ভূমিকার কঠোর সমালোচনা করেন।

হাসনাত বলেন, আমরা এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে যাবো এবং আমরা পর্যবেক্ষণ করবো নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় কি না।

দুপুরে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানি শুরু হয়। বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দাবি ও আপিল আবেদন নিয়ে শুনানির সময় মারামারির ঘটন ঘটে। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ দাবি করেছেন, বিএনপির রুমিন ফারহানা ও তার দলের কর্মীরা পরিকল্পিতভাবে এনসিপি নেতাদের ওপর হামলা করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ

নির্বাচন কমিশন দলকানা একটা পার্টি অফিস: হাসনাত

আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫