ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

আমি মুক্তিযোদ্ধের মানুষ আর জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থা দল: ফজলুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার জাতীয়তাবাদী দল বিএনপির পাঠানো চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি জানিছেন, রাত ৯টায় চিঠি হাতে পেয়েছি। দল আমার কিছু কথায় আপত্তি জানিয়ে ওই চিঠি দিয়েছে। আমি নির্দিষ্ট সময়ে এর জবাব দিব। আজ সোমবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে, সংখ্যায় সাত-আটজন হবে। তারা সকাল থেকে মব সৃষ্টি করছে। দল শোকজ করতেই পারে তাই বলে আমার বাসায় মব সৃষ্টি করে আমাকে হত্যা চেষ্টা করবে। তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধের মানুষ আর জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থা দল। এর আগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি’র সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

আমি মুক্তিযোদ্ধের মানুষ আর জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থা দল: ফজলুর রহমান

আপডেট সময় ০২:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫