ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

কাদা ছোড়াছুড়ি করলে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে: এসএম ফরহাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

এবার সব ছাত্রসংগঠনকে বিনীত অনুরোধ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ও শাখা সভাপতি এসএম ফরহাদ বলছেন, আমরা সবাই জুলাইয়ের আন্দোলনে একসঙ্গে ছিলাম এবং আগামীতেও একসঙ্গে থাকবো। ডাকসুতে আপনি কিংবা আমি জিতবো এই ফ্রেমিং করবেন না। ছাত্রদল কিংবা ছাত্রশিবির জিতবে এই ফ্রেমিং করবেন না।

তিনি বলেন, ‘‘এখানে শিক্ষার্থীরাই জিতবে। তারা আমাকে চাইলে আমাকে ভোট দেবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দেবে। তবে কাদা ছোড়াছুড়ি করবেন না, যিনি করবেন তাকে ছুড়ে ফেলে দেবে ছাত্রলীগের মতো। সত্যটা বলবেন, আর মিথ্যা ফ্রেমিং করবেন না।’’

আজ সোমবার (২৫ ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় একই প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএম ফরহাদ বলেন, সত্য থাকলে সাহসের সঙ্গে কোনো লুকোচুরি ছাড়া সত্যটাই বলবেন। কিন্তু কাদা ছোড়াছুড়ি একে অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে শিক্ষার্থীদের যে বিরক্তি তৈরি হয়েছে তা পার্মানেন্টভাবে তৈরি করবেন না। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ফোবিয়া তৈরি করবেন না। তাই সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে জিতবো। শিক্ষার্থীদেরকে জয়ী করবো।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খারে অভিযোগের জবাবে তিনি বলেন, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন, তার বিরুদ্ধে আজকেই মামলা করুন। আপনার কাছে যদি লিগ্যাল টিম না থাকে বা আর্থিক সামর্থ্য না থাকে, আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন। কিন্তু হঠাৎ করে এসব বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে কোনো লাভ নেই। আর যদি সত্যিকার অভিযোগ থাকে, তাহলে আইনি সহায়তা নিন—আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

কাদা ছোড়াছুড়ি করলে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে: এসএম ফরহাদ

আপডেট সময় ০৫:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫