ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সরকার স্পর্শকাতর সময় পার করছে: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

সরকার একটি স্পর্শকাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে সরকার এখন একটি স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষ সরকারের পাশে থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই। কারও চিন্তা ও চেতনায় স্বৈরাচারের প্রতি সমর্থন থাকলে সেটি তার ব্যক্তিগত দৈন্যতা বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তবে এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে সামাজিকভাবে বয়কটের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তাজনিত কারণেই এসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কেন এবং কোন পরিস্থিতিতে এসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তা সরকার খতিয়ে দেখছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

সরকার স্পর্শকাতর সময় পার করছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬