ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয় দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত ইরানিরা, তেহরানে জানফাদা-ই-ইরান কর্মসূচি রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: সাদ্দাম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনার বিষয়ে যা জানাল ভারত সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম তিতাসে খনন হচ্ছে তিনটি নতুন কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিলেটের পুরাতন কারাগার ভেঙে গড়া হচ্ছে পার্ক ও মুক্তিযুদ্ধ যাদুঘর কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখা গেলেও বর্তমানে বিরোধী দলে যাওয়ার পর তারা আগের মতো অপকর্মের সুযোগ পাচ্ছেন না।

রাশেদ খান লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির বিভিন্ন নেতাকে নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি শহীদ ওসমান হাদির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এনসিপির বিরুদ্ধে জুলাইয়ের ঐক্য বিনষ্ট, জুলাইকে কুক্ষিগত করা এবং দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন।

তবে বর্তমানে এনসিপির কর্মকাণ্ডে আগের মতো তৎপরতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খানের ভাষ্য, বিরোধী দলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা আর আগের মতো ক্ষমতার সুযোগ পাচ্ছেন না।

অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ তোলেন রাশেদ খান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের অনেক কর্মকাণ্ড গণমাধ্যমে আসেনি। তবে বর্তমানে পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে জড়াচ্ছেন।

তবে বিরোধী দলের কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের তুলনা করতে চান না বলেও জানান বিএনপির এই নেতা।

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, সবাইকে মিলেই দেশকে এগিয়ে নিতে হবে।

পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলোর কর্মকাণ্ডও নিয়মিত মূল্যায়নের আহ্বান জানান তিনি। সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলোরও ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন রাশেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়

ওসমান হাদির সেই বক্তব্য টেনে এনে এনসিপিকে নিয়ে যা বললেন রাশেদ খাঁন

আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬