ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০ ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা

আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস, এখন সময় বিএনপির: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

এবার স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।

ফখরুল তার পোস্টে লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কে ‘ধ্বংসযজ্ঞ’ আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, ‘হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।’

একই সঙ্গে দলের কয়েকটি প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত ফলাফল, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, দুই মেয়াদের বেশি ক্ষমতায় না থাকা, সংসদ সদস্যদের কার্যকর ভোট ও মতামতের অধিকার ফিরিয়ে দেয়া এবং কাগুজে ব্যালটের মাধ্যমে নিরাপদ ও সৎ নির্বাচন নিশ্চিত করা।

উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির আরও পাঁচ নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস, এখন সময় বিএনপির: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫