ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে কাবা শরিফ অবমাননা: নগরকান্দায় উত্তেজনা, যুবক সাগর মণ্ডল গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে পোস্ট করার পর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থল উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রাম।

স্থানীয়রা জানান, পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি গ্রামজুড়ে আলোচনার জন্ম দেয়। সন্ধ্যার দিকেই গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানায়। উত্তেজনা বাড়তে থাকলে সাগর মণ্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভিতরে আটকে রাখে। তিনি সেখানে সহকারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে আরও মানুষ জমায়েত হওয়ায় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

পরে নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি।” তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

গ্রেপ্তার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল। ঘটনাস্থলে পরিস্থিতি যেন পুনরায় উত্তপ্ত না হয়, সে জন্য স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে কাবা শরিফ অবমাননা: নগরকান্দায় উত্তেজনা, যুবক সাগর মণ্ডল গ্রেপ্তার

আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫