ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাহবাগ বিরোধী ঐক্যের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় “পালা গান” অনুষ্ঠানের নামে ইসলামের প্রতি অশালীন কটূক্তি করার অভিযোগে বাউল আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছে শাহবাগ বিরোধী ঐক্য।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাগ বিরোধী ঐক্যের মুখপাত্র আকতার ইবনে ওয়াহাব বলেন, “জাতির গভীর উদ্বেগের মাঝে লক্ষ্য করা যাচ্ছে, আবুল সরকার অত্যন্ত জঘন্য ও ধৃষ্টতাপূর্ণভাবে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালার বিরুদ্ধে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। এটি মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। স্বাধীন বাংলাদেশে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শিল্পীসত্তার আড়ালে ধর্ম অবমাননা বরদাশতযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বাকস্বাধীনতার নামে এই ধরনের অসভ্যতা এবং উগ্র নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বরদাশতযোগ্য নয়। আমরা অবিলম্বে সরকারকে নিম্নলিখিত তিন দফা দাবি পূরণের আহ্বান জানাচ্ছি—”

১. গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়।
২. দেশের প্রযোজ্য আইনের সর্বোচ্চ ধারায় তাকে অভিযুক্ত করে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
৩. যারা এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে অর্থ বা আশ্রয় দেয়, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ধর্মপ্রাণ জনগণের পাশে শাহবাগ বিরোধী ঐক্য সবসময় থাকবে এবং দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কঠোর অবস্থান নেবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাহবাগ বিরোধী ঐক্যের

আপডেট সময় ০৭:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫