ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে ৪৭তম বিসিএস প্রার্থীদের সঙ্গে ডিসি মাসুদ আলমের বাকবিতণ্ডা, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর শাহবাগ এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের ভিড়ের ভেতরে গিয়ে কথা বলছেন ডিসি মাসুদ। শিক্ষার্থীরা অভিযোগ করেন—“আমাদের শিক্ষার্থীরা রাস্তায় শুয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তারপরও কেন পুলিশ লাঠিচার্জ করল? কেন দু’দিক থেকে ঘিরে হামলা হলো?”

তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যেতে চেয়েছি। কিন্তু বারবার ফিরে আসতে হয়েছে। আমাদেরকে বোকা বানানো হয়েছে।”

জবাবে ডিসি মাসুদ আলম বলেন, “তোমরা অনেকদিন ধরে আন্দোলন করছ, কখনও তোমাদের ওপর হাত তুলি? বরং সহায়তা করেছি। কিন্তু তাই বলে যা খুশি তা করা যাবে না। আজ আমাদের ফোর্সের ওপর তোমরাই হামলা করতে গেছো, তাই তারা প্রতিহত করেছে।”

এ সময় এক নারী আন্দোলনকারী তাকে চোখ রাঙানোর অভিযোগ করলে ডিসি মাসুদ বলেন, “আপনি হাত নামিয়ে কথা বলুন।”

এর আগে বিকেলে পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টাধাওয়া, জলকামান, টিয়ারগ্যাস ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

প্রার্থীদের দাবি, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে এক বছর সময় পাওয়া যেত, এবার দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে—যা অযৌক্তিক। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহবাগে ৪৭তম বিসিএস প্রার্থীদের সঙ্গে ডিসি মাসুদ আলমের বাকবিতণ্ডা, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

আপডেট সময় ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫