ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ । কুমিল্লা অঞ্চলে অনেক খাল রয়েছে। আমরা কৃষি কাজের জন্য খাল খনন প্রকল্প হাতে নিবো। এ অঞ্চলে আমরা সবাইকে নিয়ে খাল খনন করবো। রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কৃষকদের ৫ হাজার কৃষি ঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করেছে। আরো অনেক বেশি কাজ করেছে।

তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করেছে। আমি শুনেছি, আপনারাও পত্র-পত্রিকায় দেখেছেন। এরা যা কয় বলুক, কিছু যায় আসে না আমাদের। আপনারা এখানে লাখ মানুষ উপস্থিত আছেন। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব। যে কাজগুলো করলে এই দেশের খেটে খাওয়া মানুষের উপকার হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, যাতে আমরা ২০ শতাংশ করতে পারি। ১০০ শতাংশ ধীরে ধীরে যাব আমরা। কিন্তু অন্তত ২০ শতাংশ নিলেও আমরা অনেক দূর এগুতে পারব।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

আপডেট সময় ০৯:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬