ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে: সাবেক ক্রিকেটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার দাবি আইসিসির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। এরই জেরে পাকিস্তানও বিশ্বকাপে না খেলার চিন্তাভাবনা করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বৈশ্বিক ইভেন্টে তাদের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের সরকার। ইতোমধ্যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে নানান নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে আইসিসি। তবে তাদের অনুপস্থিতিতে ব্রডকাস্টাররা চরম ক্ষতিগ্রস্ত হবে মনে করেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

এদিকে পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপ গুরুত্ব হারাবে বলে মত দিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এবার পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ও কোচ যেন তাতে সায় দিলেন। বাসিত হুঁশিয়ারি করলেন এই বলে যে, পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে বহুল আকাঙ্ক্ষিত ভারতের সঙ্গে তাদের ম্যাচ না হওয়ায় বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হবে।

গেম প্ল্যান ইউটিউব শো-তে বাসিত বললেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে কোন দল তাদের পরিবর্তে খেলবে? ভারত যদি তাদের পরিবর্তিত দলের বিপক্ষে খেলে, তাহলে কি ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতো একই আকর্ষণ সেই ম্যাচ ঘিরে থাকবে?’

এদিকে পিসিবি প্রধানের প্রশংসা করে বাসিত বলেছেন, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মহসিনের মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তার কথা, ‘সংবাদ সম্মেলনে মহসিন নাকভি যা বলেছেন, তাতে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে সরকারকে জিজ্ঞাসা করব। এই শব্দচয়ন আইসিসির জন্য সবকিছু কঠিন করে তুলেছে। পাকিস্তানের উচিত হবে না বয়কট করা কারণ আমাদের ভারতে খেলতে হবে না। কিন্তু আমাদের সরকার যদি বলে, বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকতে হবে, তখন আমরা কী করবো?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

পাকিস্তান বিশ্বকাপে না খেললে সম্প্রচারকারীরা পথে বসবে: সাবেক ক্রিকেটার

আপডেট সময় ০৩:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬