ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না: মনোনয়ন বঞ্চিত পাপিয়া ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ ট্রাম্প এই সরকারের মেয়াদেই বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা

বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণ বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছেন। নির্বাচনে একটি পয়সাও আমি খরচ করি নাই। এখন জনগণকে বিনাপয়সায় সেবা দেব। আমার এলাকার বাসিন্দাদের কোথাও মৌলিক সেবা পেতে হয়রানি হতে দেব না। মানুষ আমার কাছে প্রত্যাশা করেন। আমি তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে কাজ করব। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। হাসনাত বলেন, মাটিখেকোরা মাটি কাটার আগে পুলিশকে জানায়আমরা এই সময় থেকে ওই সময় পর্যন্ত মাটি কাটবএসিল্যান্ডইউএনও স্পটে যেতে যেতে পুলিশ আবার তাদের সচেতন করে দেয়। তখন স্পটে গিয়ে কাউকে পাওয়া যায় না। তাদের যদি এক লাখ দুই লাখ টাকা জরিমানাও করা হয় এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। এই খরচটা তাদের গায়েই লাগে না। আমি বলব সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে। এতে থানা পুলিশের কিছু সদস্য জড়িত আছে।

তিনি বলেন, আমি গতকাল রাতে গোমতী নদীর বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। আমি যাওয়ার খবর তারা আগেই পেয়ে যায়। কাল কেউ মাটি কাটার সাহস করেনি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছিদেবিদ্বারে যে পাঁচটি স্পট থেকে মাটি কাটা হয় ওই পাঁচটি স্পটের মধ্যে একটি স্পটেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। যদি এক কোদাল মাটি কাটা হয় সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। না হলে আমি ধরে নেবআপনারা প্রশ্রয় দিচ্ছেন বলেই তারা মাটি কাটার সুযোগ পাচ্ছে। আমি মনে করি পুলিশের ভূমিকা এখানে খুবই জরুরি। আপনারা প্রয়োজনীয় দৃশ্যমান ব্যবস্থা নেবেন।

দেবিদ্বার নিউমার্কেট বাজার স্থানান্তরের বিষয়ে হাসনাত বলেন, রাস্তার পাশে রোড ডিভাইডারের মধ্যে দোকানপাট বসানো হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেনতাদের জন্য স্থায়ী একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি বলব আজ থেকেই আপনারা দেবিদ্বার পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করেন; আমি ব্যবসায়ীদের ওখানে যেতে আইনগতভাবে বাধ্য করব। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারকে সুন্দর করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত

আপডেট সময় ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬