ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৩২২ বার পড়া হয়েছে

এবার সরকারি চাকরি আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ৩ দিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। সোমবার বিকেল ৪টার মধ্যে তাদের সঙ্গে কথা না বললে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ সোমবার (২৬ মে) দুপুরে সচিবালয়জুড়ে বিক্ষোভ শেষে গেটগুলোর সামনে অবস্থান নেন কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয়। এদিকে সচিবালয়ের এই আন্দোলনকে সংস্কারবিরোধী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই।

সোমবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির নেতা রিফাত রশীদ। তিনি তার পোস্টে বলেন, ‘সচিবরা সংস্কারের বিরুদ্ধে নেমেছেন মানে জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন। আমরা একবার এটাকে সিভিল ক্যু হিসেবে ধরে নিলে কিন্তু কপালে শনি আছে সচিবরা। সাবধান…’

এর আগে একই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি তার পোস্টে বলেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। ৫ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। বাংলাদেশের জনগণ সব কিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং সাবধান!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম

‘সচিবরা জুলাইয়ের বিরুদ্ধে নেমেছেন, কপালে শনি আছে’

আপডেট সময় ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫