ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন পদ দেওয়ার নামে প্রতারনা ও অর্থ আদায়, আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এ ভুয়া আইডি ও একাউন্ট খুলে প্রতারণার অভিযোগে শনিবার (২৪ মে) রাতে টাঙ্গাইল থেকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১৭ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার জয় খান, ও নীলফামি জেলার ডিমলা উপজেলার শহিদুল ইসলাম।

লিখিত অভিযোগে নূর-এ-শাহাদাৎ স্বজন লিখেছেন, গত ১৭ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন, ‘জয় খান’ (হোয়াটসঅ্যাপ নম্বর : ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং শাকিল আহমেদ নামে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই আইডি ব্যবহার করে প্রতারক চক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করছিলেন।

অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবী করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন।

এ ব্যাপারে নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে এই প্রতারণার বিষয়টি জানান। সেই ধারাবাহিকতায় সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী

বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন পদ দেওয়ার নামে প্রতারনা ও অর্থ আদায়, আটক ২

আপডেট সময় ০৩:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫