ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর, হুঁশিয়ারি দিলেন ‘হাসিনার মতো পতন’ হবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৯৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ের কর্মকাণ্ডকে ‘ক্যু’ হিসেবে অভিহিত করে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, “জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। ৫ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বাংলাদেশের জনগণ সব কিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং সাবধান!”

এদিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই রবিবার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অধ্যাদেশে চারটি অপরাধের জন্য সরকারি চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং তাকে দোষী সাব্যস্ত করা হলে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হবে।

সচিবালয়ের কর্মকর্তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা দাবি করছেন, এই অধ্যাদেশ স্বাধীন মত প্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলবে এবং প্রশাসনে ভয়ের পরিবেশ তৈরি করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর, হুঁশিয়ারি দিলেন ‘হাসিনার মতো পতন’ হবে

আপডেট সময় ০৬:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫