ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

জনরোষকে আপনি মব বলবেন কীভাবে: প্রশ্ন হাসনাতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

‘সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই জনরোষ তৈরি হয়েছে। সরকার যদি আগেই তাদের গ্রেপ্তার করত তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। সম্প্রতি এক টকশোতে সাবেক সিইসি নূরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, সিইসি যারা আন্তর্জাতিকভাবে নির্বাচনকে নষ্ট করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে। কোনো অন্যায়ের জন্য কোন ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে একসঙ্গে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে সেটা হচ্ছে মব। যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে, কেউ অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ কলম দিয়ে, কেউ মগজ দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকশোতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদের বিচার কীভাবে করবেন? তাদের বিচারটা যেহেতু সরকার করতে পারে নাই সেই জনরোষের ফলাফল এটা। আমি এটাকে মব মানতে রাজি না, বলেন হাসনাত।

তিনি বলেন, যারা এখন হঠাৎ বিএনপিপন্থি হয়েছে তারাই একে মব বলছে। হাসিনা যদি থাকত কিংবা হাসিনা যদি ফিরেও আসে, তাতে তাদের কিছুই হবে না। তারা এখন আওয়ামী লীগের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

জনরোষকে আপনি মব বলবেন কীভাবে: প্রশ্ন হাসনাতের

আপডেট সময় ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫