ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোরআন ও সুন্নাহতে এর কোনো ভিত্তি নেই: ঈদে মিলাদুন্নবী নিয়ে মক্কার ইমাম খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হ’ত্যা, আটক ২ চব্বিশেরটা ফাইনাল না, সামনে আরও বড় যুদ্ধ: জামায়াত আমির ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে, ২৪’র সেনারা এখনো বেঁচে আছে: জামায়াত আমীর জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষে টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গাও ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডার

হাজার বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না: আদালতে হাবিবুল আউয়াল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের কোন নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘যদি মৌলিক কাঠামো পরিবর্তন না হয় তবে হাজার বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না।’ বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘আমার জীবনে দুর্নীতির কোন অভিযোগ নেই। আমি স্বীকার করি নির্বাচন ডামি, প্রহসনের হয়েছে। ডামি নির্বাচন কি আমার কারণে হয়েছে? বাংলাদেশের কোন নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি।’

এদিন ১২টা ৫০ মিনিটে আউয়ালকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ১টা ২০ মিনিটে পুলিশ প্রহরায় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরিয়ে কাঠগড়ায় তোলা হয়। বেলা দেড়টায় বিচারক এজলাসে উঠেন। তখন ওকালত নামায় তার স্বাক্ষর নেওয়া হয়। এরপর ১টা ৩২ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।

শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এ মামলার তিনি এজাহারনামীয় আসামি। তার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি ডামি নির্বাচন সম্পন্ন করেন। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসতে পারে সেইজন্য কাজ করেন। সাংবিধানিক পদে থেকে তিনি জনগণের অধিকার ক্ষুণ্ন করেছেন।

তার শুনানি শেষে ১টা ৩৫ মিনিটে আউয়াল বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি কিছু বলতে চাই। যদি অনুমতি দেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামি আউয়ালের অধীনে এদেশের ফ্যাসিস্ট হাসিনা, তার দল আওয়ামী লীগ ও তাদের সমর্থিত দল ছাড়া কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপন চলে যান। পরে মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করেছেন। তিনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। নির্বাচনের নামে নির্বাচনের অভিনয় দেখানো হয়েছে। তিনি শপথ করে তা ভঙ্গ করেছেন। নির্বাচনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করেছে৷ তখন আসামিপক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআন ও সুন্নাহতে এর কোনো ভিত্তি নেই: ঈদে মিলাদুন্নবী নিয়ে মক্কার ইমাম

হাজার বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না: আদালতে হাবিবুল আউয়াল

আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫