ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সামনে লড়াই রয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আওয়ামী লীগ আবার বিভিন্নরূপে আমাদের সমাজে ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে আবার দেখতে পাচ্ছি, আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। আমরা বলব, চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ দাদার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত

আপডেট সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫