ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

‘উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

ebar নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দেশে চূড়ান্তভাবে পরাজিত হয়ে ফ্যাসিবাদী শক্তি বিদেশের মাটিতে গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর হামলার ধৃষ্টতা দেখাচ্ছে। এটা শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ।

পোস্টে মাহফুজ আলমকে ট্যাগ করে আসিফ লেখেন, মাহফুজ আলম ভাইয়ের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এর আগে, রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলম ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ‌তবে সেখানে উপদেষ্টা মাহফুজকে দেখতে পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

‘উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫