ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

বাংলাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে গরিব দল বিএনপি: ইবি প্রো-ভিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেছেন, ‘কেন্দ্রে ঘোষিত মানবিক কাজ ধারাবাহিক চালিয়ে যেতে হবে। এজন্য আমাদের কোনো আর্থিক উৎস নাই। আপনারা জানেন- বাংলাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে গরিব দল বিএনপি। তাদের তেমন কোনো টাকার উৎস নাই।’ সোমবার (২৫ আগস্ট) বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রেইনকোট বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে প্রো-ভিসি বলেন, ‘বাংলাদেশের মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়া। এ এযাবৎকালে দেশের কোনো রাষ্ট্রপতির শরীরে কর্দমাক্ত ছিল না৷ কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শরীরে ছিলেন। কারণ তিনি সাধারণ মানুষের মতো কাজ করতেন এবং মিশে যেতেন। তার সম্মানে শুধু রেইনকোট বিতরণী যথেষ্ট নয়। আমাদেরকেও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বর্ণনা করতে গিয়ে বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবারের নামে কোনো ইন্ডাস্ট্রি, কারখানা কিছুই করেননি। আপনারা জানেন, শহিদ জিয়াউর রহমানের একটা ভাঙা স্যুটকেস, একটা পতিত সাইকেল ও একটা দ্বিচক্রযান ছিল। ইতিহাস সাক্ষী, সুতরাং তাঁর আদর্শকে লালন করতে হলে সবাইকে সেক্রিফাইজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। সেটা বাস্তবায়নের মাধ্যমে জাতি গঠন করা সহজ হবে।’

ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি এস্টেট অফিস প্রধান মোহা. আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মো. আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

বাংলাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে গরিব দল বিএনপি: ইবি প্রো-ভিসি

আপডেট সময় ০২:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫