ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ এক হাজারের বেশি শিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় স্কুল থেকে দেওয়া বিনামূল্যের দুপুরের খাবার খেয়ে এক হাজারেরও বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। পশ্চিম জাভার সিপংকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউয়ুন সারিহোতিমা জানিয়েছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত মোট ১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

এর আগে গত সপ্তাহেও পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে প্রায় ৮০০ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়েছিল। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চালু করা ‘বিনামূল্যের পুষ্টিকর খাবার কর্মসূচি’কে কেন্দ্র করে এই ধারাবাহিক বিষক্রিয়ার ঘটনা ঘটছে। প্রায় ৮ কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে খাবার দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছিল, যা তার নেতৃত্বের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল।

তবে সাম্প্রতিক ঘটনাগুলোয় স্বাস্থ্যগত উদ্বেগ দেখা দিয়েছে। পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি জানিয়েছেন, প্রদেশের চারটি এলাকায় ধারাবাহিকভাবে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। শুধু পশ্চিম বান্দুংয়েই সোমবার ৪৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়, আর বুধবার সেখানে ও সুকাবুমিতে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দেয়, যাতে অন্তত ৫৮০ জন আক্রান্ত হয়।

অসুস্থ শিশুদের মধ্যে অধিকাংশের পেটে ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাবের পাশাপাশি শ্বাসকষ্টের উপসর্গও দেখা গেছে। যদিও শ্বাসকষ্ট সাধারণত খাদ্যে বিষক্রিয়ার সাধারণ লক্ষণ নয়।

বারবার এমন ঘটনা ঘটায় কর্মসূচির মান নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি সংস্থাগুলো কর্মসূচি স্থগিত করার দাবি জানালেও কমিউনিটি ক্ষমতায়নের সমন্বয়কারী মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার জানিয়েছেন, এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ এক হাজারের বেশি শিশু

আপডেট সময় ১২:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫