পিআর সহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা শহরের বাসস্টান্ড গোল চত্বর থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি সেখান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করে বলেন, পিআর পদ্ধতিতে আগামীর সংসদ নির্বাচন দিতে হবে। একইসাথে পূর্ণাঙ্গ জুলাই সনদ ঘোষনা করাসহ পাঁচ দফা দাবি জানান তারা। দাবি না মেনে নিলে আরো কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন তারা।

এর আগে বিকেল সারে ৩টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। দলটির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলার আর্টগ্যালারি মোর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা হয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা ইউনুস সরকারের সমালচনা করে বলেন, শুষ্ট নির্বাচন করতে হলে পি আর পদ্ধতিতেই করতে হবে।

এর পর বিকাল সারে ৫ টায় শহরের চৌরাস্তায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তারাও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ ৫ দফা দাবি জানান।

