ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

তারেক রহমানের কন্যার জন্মদিনে বাড়ি পেলেন জুলাই যোদ্ধার মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জুলাই যোদ্ধা শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে এ মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি নিজ হাতে রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

চোখ ভরা অশ্রু আর কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা বলেন, আমার ছেলেকে হারিয়েছি; কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।

বাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই বিকেলে ঢাকার সাভারে গুলিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামের রিকশাচালক রনি প্রামাণিক। এ সময় তিনি অসুস্থ ছেলের ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মরদেহ বগুড়ার শিবগঞ্জের বাড়িতে আনার মতো সামর্থ্য ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে স্ত্রী, দুই সন্তানসহ মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। ২১ জুলাই শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

তারেক রহমানের কন্যার জন্মদিনে বাড়ি পেলেন জুলাই যোদ্ধার মা

আপডেট সময় ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫