ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। শনিবার (২৫ অক্টবর) রাতে উপজেলার নুরজাহান ক্লাবে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সদ্য বিএনপিতে যোগ দেওয়া মো. নাসির উদ্দিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক উপজেলা সভাপতি জালাল আহমেদ ফকিরের নেতৃত্বে আমরা দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।’

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচিত হবে এটা অনেকের কাছেই এখন দিবালোকের মতো পরিষ্কার। সবাই চায় এলাকার মানুষের উন্নয়নের সাথে থাকতে তাই তারা বিএনপিতে যোগদান করেছে। আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। এছাড়া গতকাল বরগুনা সদরে ৭ ন্বর ঢলুয়া ইউনিয়নে তিনটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষও বিএনপিতে যোগদান করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ১১:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫