রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে আটক করে।

ওসি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”