ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

বাউল আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

এবার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন— ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘমল্লার বসুদের দাবি মেনে যদি বাউল শিল্পী আবুল সরকারকে বিচারের আওতায় না এনে মুক্তি দেওয়া হয়, তবে তিনি অবস্থান কর্মসূচিতে নামবেন।

এদিকে রফিকুল ইসলাম মাদানী তার ব্যক্তিগত ফেসবুক পেজের এক পোস্টে বলেন,আমি ছোট মানুষ, আমার কোনো দল নেই। আমি আল্লাহর শান-মান রক্ষার জন্য লড়াই করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না।

মাদানী মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতাকে উদ্দেশ্য করে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না। আপনারাও আশা করি, এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে মহান রবের সম্মানে দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়াবেন।

উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলার’ এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন— এমন অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটলে এনসিপি তার নিন্দা জানায়। এছাড়াও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ২৫৮ নাগরিক বিবৃতি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

বাউল আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

আপডেট সময় ০৯:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫