ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

যোগ্য নেতৃত্বের অভাবে দেশের সম্ভাবনা পূর্ণ হয়নি: জাহিদুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে দেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি। বেকারত্ব, মাদক ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান রাষ্ট্রের মাধ্যমে দেশের মানুষ রাজনৈতিক মুক্তি ও উন্নত শাসন প্রত্যাশা করলেও পাকিস্তানি শাসকদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা এসেছে, তবে পরবর্তী একদলীয় শাসন, বাকশাল প্রতিষ্ঠা এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধকরণের কারণে দেশ নৈরাজ্যের শিকার হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, সেই পরিস্থিতিতেই তরুণ সমাজের মধ্যে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজন দেখা দেয় এবং সততা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। তিনি বিগত সরকারের শাসনামলকে সমালোচনা করে অভিযোগ করেন, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য, ভোটাধিকার হরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ইসলামী মূল্যবোধ দমনের মাধ্যমে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

জাহিদুল ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, তরুণদের আত্মত্যাগ ও শাহাদাতের আকাঙ্ক্ষা জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট, আবাসন সংকট ও গবেষণার অভাব শিক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করছে। এসব সমস্যা সমাধানে ছাত্রশিবির এ বছর যুগোপযোগী ৩০ দফা শিক্ষা ও সমাজ সংস্কার প্রস্তাবনা পেশ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

যোগ্য নেতৃত্বের অভাবে দেশের সম্ভাবনা পূর্ণ হয়নি: জাহিদুল ইসলাম

আপডেট সময় ১২:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫