ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ রেখে সাধারণ মানুষের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগর হয়ে স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো অঞ্চল। সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলেছে বলে জানান স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, “তারেক রহমানকে স্বাগত জানাতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন নেতার আগমনের অপেক্ষায়।”
সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সহস্রাধিক সদস্য মোতায়েন করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।

এদিকে সকাল থেকেই শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা

আপডেট সময় ০২:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫