ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ: আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮৫০ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত রাজনৈতিক সাফল্য, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া এ পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেন।

আসিফ লেখেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’ তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিএনপি পার্লামেন্টে ১০টি আসনও পাবে না।

আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দল যখন দিকভ্রান্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান।’

তবে তিনি বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ তারা, চলছে ‘শো-ডাউন’ কালচার।

তিনি বিএনপিকে অতীতের বিজয়কে স্মরণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ’৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে—এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে। পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম…’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ: আসিফ

আপডেট সময় ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫