ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

নির্বাচনের জন্য তাড়াহুড়োর মাধ্যমে সংস্কা’রে সরকারকে বাঁধা দেওয়া হচ্ছে; চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি,

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলছেন এটা দরকার। গুম-খুনের বিচার দরকার। তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি, কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে, তারপরেও তাড়াহুড়া করার মাধ্যমে সরকারকে কাজ করতে না দেওয়া, এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি না। এটা আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না।

তিনি বলেন, আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। তারপরে আমরা পরিষ্কারভাবে বলেছি, আপনারা যে সংস্কার, বিচার, নির্বাচন, এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব। যদি আপনারা কোন জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন, সেখানে আমরা সকলে একত্রিত হয়ে তখন সরকারের টুটি চেপে ধরবো।

চরমোনাই পীর আরো বলেন, আজকে আমাদের দুঃখের মধ্যেও বলতে হয়, যখন ইউনুস সাহেব আমাদের আফসোস করে বলছেন। হুজুর কাজ করতে কোন সুযোগ পাচ্ছিনা। সবদিক থেকে অসহযোগিতা। তিনি শব্দটা ব্যবহার করেছেন দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। এখন আমাদের দেশ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আপনি জন্মগ্রহণ করেছেন এই দেশ আমার। মন চাইলেই মগের মুল্লুক, যা মনে করেন তাই করবেন, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। সেই হিসেবে আমি পরিষ্কার করে বলছি, আমরা সবাই এক-একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে, আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এক হয়ে থাকবো।

রেজাউল করিম বলেন, আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি। নতুনভাবে এরা আমাদের দেশ সুন্দর পরিচালনার মাধ্যমে কি মধু দেবে এটা আমাদের জানা আছে। তার কারণ পরিবর্তন করতে হবে। তাই সবাইকে তিনি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার ছায়াতলে আসার। এবং তাদের একবার সুযোগ দেওয়ার।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা শহরের অপরাজয় ৭১ চত্বরে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় সংগঠনটির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন: কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহম্মাদ আশরাফুল আলম, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনে সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিছুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

নির্বাচনের জন্য তাড়াহুড়োর মাধ্যমে সংস্কা’রে সরকারকে বাঁধা দেওয়া হচ্ছে; চরমোনাই পীর

আপডেট সময় ১০:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫